[ দেশজুড়ে ]
ট্রলির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালক নিহত
ট্রলির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালক নিহত। ছবি: ডেইলি বাংলাদেশ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে মুন্না হোসেন (১৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার খাসকররা ইউপির রায়সা গ্রামের নাসির মন্ডলের ছেলে।
শনিবার (২৯ জুন) দুপুর ২টার দিকে উপজেলার খাসকররা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মিল্টন প্রামানিক জানান, মুন্না মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। খাসকররা বাজারে পৌঁছালে ইট বহনকারী একটি ট্রলি ওভারটেক করতে গেলে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন মুন্না।
.png)
আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়া জানান, ট্রলিটি রেখে চালক পালিয়ে গেছেন। ট্রলিটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!