ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাপের কামড়ে প্রাণ গেল ঘুমন্ত কলেজছাত্রীর

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ১৩ জুলাই ২০২৪
সাপের কামড়ে প্রাণ গেল ঘুমন্ত কলেজছাত্রীর
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শিবগঞ্জে শয়ন কক্ষে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মেধাবী শিক্ষার্থী মাইশা আনজুম মৌ এর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার পৌর এলাকার তেঘরী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ওই গ্রামের ঢালাই কাজের সরদার মজনু মিয়ার মেয়ে মেধাবী ছাত্রী মাইশা আনজুম মৌ। শুক্রবার রাতে মৌ ও তার ছোট বোন মোবাশ্বিরা আক্তার প্রতিদিনের ন্যায় শয়নকক্ষে ঘুমায়। হঠাৎ রাত ২টার দিকে মৌ এর পায়ে বিষাক্ত সাপ কামড় দিলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে রাতেই তাকে শিবগঞ্জ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। 

নিহত মৌ এর বাবা মজনু মিয়া বলেন, প্রতিদিনের ন্যায় আমার দুই মেয়ে শয়নকক্ষের খাটে ঘুমায়। হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় একটি বিষাক্ত সাপ মৌয়ের পায়ে ছোবল দিলে সে মারা যায়। শনিবার সকালে পার্শ্ববর্তী গ্রামের একজন ওঝা এসে শয়নকক্ষে অনেক খোঁজাখুঁজি করার পরও বিষাক্ত সাপটির কোনো সন্ধান মেলেনি। 

Advertisement

তিনি আরো বলেন, আমার মেয়ে এবার এসএসসি পাশ করার পর বিভিন্ন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!