ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলেন কাজল

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৩, ১৫ জুলাই ২০২৪
শ্বশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলেন কাজল
ফাইল ফটো

পাবনার ঈশ্বরদী উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে কাজল মন্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুলাই) ঈশ্বরদী-ঢাকা রেলরুটের মুলাডুলির নিকরহাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজল মন্ডল নাটোরের বড়াইগ্রাম উপজেলার পূর্ণকলস গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান সরকার।

Advertisement

স্থানীয়রা জানান, রোববার দুপুরে শ্বশুরবাড়ি থেকে নিকরহাটা মোড়ে কাজল মন্ডল চা পান করতে যাচ্ছিলেন। এ সময় নিকরহাটা রেলগেট এলাকায় রেললাইন পাড়ি দেওয়ার সময় ট্রেনে কেটে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তার মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান স্বজনরা।

ওসি মাহাবুবুর রহমান সরকার বলেন, ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। এ বিষয়ে ঘটনাস্থলের নিকটবর্তী ঈশ্বরদীর মুলাডুলি রেলস্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করেছি, তিনি কোনো তথ্য দিতে পারেননি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!