ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে আজ ১৬ ঘণ্টা কারফিউ শিথিল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫২, ৩১ জুলাই ২০২৪
চট্টগ্রামে আজ ১৬ ঘণ্টা কারফিউ শিথিল
ফাইল ফটো

চট্টগ্রামে আজ বুধবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত  ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. তারিক আজিজ এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবারের মতো আগামীকাল বুধবারও সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত পুনরায় কারফিউ বলবৎ হবে। 

Advertisement

বৃহস্পতিবারের বিষয়ে আজ সিদ্ধান্ত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!