ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৫০০ মণ পাট 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৯, ৩০ আগস্ট ২০২৪
সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৫০০ মণ পাট 
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার ভোর রা‌তে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পাট অধিদফতরের মুখ্য পরিদর্শক তারানা আফরোজ সজনী।

গুদামটির মালিক মো. আব্দুল লতিফ ব‌লেন, আমার গুদামে বিদ্যুৎ-সংযোগ নেই। রাতে গুদামে কেউ থাকেও না।

Advertisement

ধারণা করা হচ্ছে, শত্রুতা করে দুর্বৃত্তরা গুদামে আগুন ধরিয়ে দি‌য়ে‌ছে। গুদামে প্রায় ৫০০ মণ পাট ছিল। পাটসহ গুদামটি পুড়ে ছাই হয়ে গেছে। পাটগুলোর আনুমানিক মূল্য ৮ লাখ টাকার বেশি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে জানান আব্দুল লতিফ।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, আগুন ধরার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!