ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে গাড়িচাপায় প্রাণ গেল যুবকের 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৫, ৩১ আগস্ট ২০২৪
নান্দাইলে গাড়িচাপায় প্রাণ গেল যুবকের 
ফাইল ফটো

ময়মনসিংহের নান্দাইলে অজ্ঞাত গাড়ি চাপায় শফিকুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার (৩১ আগস্ট) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মেরেঙ্গা বাজার সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহত শফিকুল উপজেলার মুসুল্লি ইউপির রসূলপুর গ্রামের আবু মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ছোটবেলা থেকেই কিছুটা মানসিক ভারসাম্যহীন। বাড়িতেই বসবাস করতেন। মাঝেমধ্যে আশপাশের এলাকায় ঘুরাঘুরি করতেন। শনিবার সকাল ৬টার দিকে বাড়ির কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বের হয়ে যান। বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই বাড়িতে খবর আসে  মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

Advertisement

স্থানীয় বাসিন্দা খলিল জানান, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোনো গাড়ির চাপায় তিনি মারা গেছেন। 

নান্দাইল হাইওয়ে থানার ওসি এসআই আজিজুল জানান, এ বিষয়ে আমাদের কাছে কোনো সংবাদ আসেনি।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!