[ দেশজুড়ে ]
গোপালগঞ্জে বাসের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল -ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় কানাই বিশ্বাস (৩০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের পূর্ণেন্দু বিশ্বাসের ছেলে।
নিহত কানাই বিশ্বাস ফরিদপুর জেলার সদরপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। তিনি তার কর্মস্থল থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
.png)
কাশিয়ানী থানার এসআই তুষার মির্জা বলেন, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা মাদরাসার কাছে ঢাকা থেকে খুলনাগামী অজ্ঞাত বাসের ধাক্কায় কানাই বিশ্বাস মারাত্মকভাবে আহত হন। স্থানীয় জনগণ তাকে কাশিয়ানী ১০০ শয্যা বিশিস্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!