বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণে প্রায় এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল হোসেন উপজেলার মহিষমাড়ি এলাকার সেকেন হোসেনের ছেলে।
মাধনগর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. ইমদাদুল হক মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাধনগর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণে প্রায় এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
.png)
তিনি আরো বলেন, আমরা রেলওয়ে পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেবে।