[ দেশজুড়ে ]
জুলাই বিপ্লব স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শহিদি মার্চ’
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ছাত্র-জনতার জুলাই বিপ্লবের এক মাস পূর্তিতে শহিদদের স্মরণে ‘শহিদি মার্চ’ এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগরীর তালাইমারি মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক মো. সালাহউদ্দিন আম্মার। এ সময় অন্য সমন্বয়ক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রুয়েট থেকে শহিদি মার্চ নিয়ে তালাইমারি মোড়ে এসে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন। বক্তারা শহিদদের স্মরণে কবিতা আবৃতি এবং দোয়া করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!