[ দেশজুড়ে ]
গোমস্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে মারধর
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় মাদরাসায় পড়ুয়া এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক স্কুল শিক্ষককে মারধর করেছেন স্থানীয়রা। অভিযুক্ত ঐ শিক্ষকের নাম মো. মাসুম বিল্লাহ (২৬)। তিনি উপজেলার নগরপাড়া গ্রামের মো. সামিউল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাংগা দারুস সুফি নুরানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত বুধবার মাদরাসার টিফিন চলাকালীন ঐ শিক্ষার্থীকে নিজ কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন মো. মাসুম বিল্লাহ। পরে শিক্ষার্থী বাড়িতে গিয়ে মায়ের কাছে ঘটনা খুলে বলে। এ ঘটনায় স্বজনরা বৃহস্পতিবার মাদরাসায় এসে ঐ শিক্ষককে মারধর করেন।
.png)
রাঁধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা শেষে গোমস্তাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁপাইনবাবগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!