ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাক ও এক অটোরিকশার ভয়াবহ সংঘর্ষ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ১৬ জুন ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাক ও এক অটোরিকশার ভয়াবহ সংঘর্ষ
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে দুটি ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছে। রোববার (১৬ জুন) বিকেলে জেলার মহারাজপুর মেলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেনারুল, আব্দুল্লাহ, মিলন, কবির, হোসেন, হৃদয়, সেরাজুল, সজীব, মাসুদ রানা, বিবি খাতুন, কটক তারা ও শিল্পী প্রমুখ। এদের মধ্যে মাসুদ রানা, বিবি খাতুন, কটক তারা ও শিল্পীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় এবং দুইজনকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, প্রথমে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষে যাত্রীবাহী ট্রাকটির মুখ বামদিকে ঘুরে গেলে পেছন থেকে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাক ও অটোরিকশার যাত্রীরা আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে।

Advertisement

জানা গেছে, কুমিল্লা থেকে ৩৪ জন শ্রমিক একটি ট্রাকে করে ঈদ করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা যাওয়ার পথে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই ট্রাকে থাকা অন্তত ১২ জন শ্রমিক এবং অটোরিকশার ড্রাইভার ইউসুফ আলী আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ফরিদ উদ্দিন ও সদর মডেল থানার ওসি মেহেদী হাসান এ ঘটনার সত্যত নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!