[ দেশজুড়ে ]
রংপুরে ভবনে ভয়াবহ আগুন
ফাইল ফটো
রংপুর মহানগরীর ধর্মদাস এলাকার ইউসেপ বাংলাদেশের ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
শনিবার দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শওকত আলী।
তিনি জানান, আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট এসে কাজ শুরে করে। পরে আগুন নিভিয়ে ফেলা হয়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!