ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৪, ৬ সেপ্টেম্বর ২০২৪
চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারীর মৃত্যু
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুবরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আ. ছাত্তার (৫০) এবং আসাদুল (২৮)। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা। এ সময় হত্যাকারী তালেব গণপিটুনিতে মারা যান।

স্থানীয়রা জানান, রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্তারের সঙ্গে একই গ্রামের মাদকসেবী তালেম মিয়ার (৩৫) কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তালেব সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে ছাত্তারকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় তার চিৎকারে ভাতিজা আসাদুল এগিয়ে এলে তাকেও কোপান তালেব। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাগরপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তালেবকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

নাগরপুর থানার ওসি এইচএম জসিম উদ্দিন জানান, নিহত চাচা-ভাতিজার লাশ হাসপাতালে এবং ঘাতক তালেবের লাশও হাসপাতালে। এ ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!