কারিমুল ইসলাম জেলার লাখাই উপজেলার পশ্চিম রুহিতনশী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কারিমুলের নানা জিল্লুর রহমান জানান, কারিমুল ইসলাম ঢাকায় থাকত। সেখানে সে ব্যবসা করত। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ভূমিকা ছিল তার। গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে বুক, মুখ ও হাতে গুলিবিদ্ধ হয় সে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন ধরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সোমবার ভোরে সে মারা যায়।
.png)
এ বিষয়ে লাখাই থানার ওসি মো. বন্দে আলী বলেন, বিষয়টি সম্পর্কে আমরা এখনো অবগত নই।