ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একদিনের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৪২, ২৯ সেপ্টেম্বর ২০২৪
একদিনের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে গত ২৪ ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল রেলওয়ে ব্রিজ এলাকায় আব্দুল আজিজ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল আজিজ পোড়াদহ ইউনিয়নের বেলগাছি এলাকার মৃত আতর মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আব্দুল আজিজ নামে ওই বৃদ্ধের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

Advertisement

নিহতের ভাতিজা মুস্তাকিম বলেন, আমার চাচার মাথায় সমস্যা ছিল। গতকাল (শনিবার) বাড়ি থেকে রাগারাগি করে বের হলে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে রোববার সকাল ৯টার দিকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি। পরে পোড়াদহ জিআরপি থানায় এসে চাচার লাশ শনাক্ত করি।

এর আগে গতকাল (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বিজিবি সেক্টর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের পাশে ফুলবাড়ীয়া মাঠ নামক স্থানে ট্রেন থেকে রেললাইনের ওপর পড়ে আব্দুল হালিম বিশ্বাস (৬০) নামে এক দিনমজুর মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!