ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাবি ছাত্রের মৃত্যুতে উপাচার্যের শোক

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪
জাবি ছাত্রের মৃত্যুতে উপাচার্যের শোক
ছবি: ডেইলি বাংলাদেশ

পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৯তম ব্যাচের রসায়ন বিভাগের শিক্ষার্থী খন্দকার শরিফুল হাসান অর্ণব। তার মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার রাতে জনসংযোগ দফতর থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

শোক বার্তায় উপাচার্য বলেন, 'খন্দকার শরিফুল হাসান অর্ণবের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন মেধাবী শিক্ষার্থীকে হারালো। তার পরিবারের জন্য এ ক্ষতি অপূরণীয়।'

Advertisement

উপাচার্য খন্দকার শরিফুল হাসান অর্ণবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। 

উল্লেখ্য, খন্দকার শরিফুল হাসান অর্ণব শনিবার দুপুরে মিরপুর পুলিশ কনভেনশন সেন্টার সুইমিং পুলে পা পিছলে পড়ে যান এবং পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!