[ দেশজুড়ে ]
ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু
ছবি: প্রতীকি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে পাভেল মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে শ্রীমঙ্গলগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
নিহত পাভেল মিয়া উপজেলার বিরামচর গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জংশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ বলেন, পাভেল মিয়াসহ দুইজন মালবাহী ট্রেনের একটি বগিতে ছিলেন। হঠাৎ তারা লাফ দিয়ে ট্রেন থেকে নামেন। এ সময় পাভেল ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!