[ দেশজুড়ে ]
চট্টগ্রামে তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন: মৃত্যু ১, নিখোঁজ ৩
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের পতেঙ্গায় তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো তিনজন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’ নামে তেলবাহী জাহাজটিতে বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!