[ দেশজুড়ে ]
সেনাবাহিনীর উদ্যোগে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ
ঝিনাইগাতীতে বন্যাকবলিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ছবি: ডেইলি বাংলাদেশ
শেরপুরের ঝিনাইগাতীতে বন্যাকবলিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (৭ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের সারিকালিনগর, দড়িকালিনগর ও হাতিবান্ধা ইউনিয়নের মিরপাড়া এলাকায় ২ শতাধিক দুর্গত মানুষের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
ময়মনসিংহ সেনানিবাসের ১৩ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের লেফটেন্যান্ট জোহায়ের খাবার বিতরণ কার্যক্রম তত্ত্বাবধান করেন।
.png)
তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়া বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের প্রতিটি দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সেবায় নিয়োজিত থাকে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!