ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে বন্যা: ২৪২ প্রাথমিক বিদ্যালয় বন্ধ, খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৮, ৬ অক্টোবর ২০২৪
শেরপুরে বন্যা: ২৪২ প্রাথমিক বিদ্যালয় বন্ধ, খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র
ছবি: সংগৃহীত

টানা বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ৫টি উপজেলার ২৮টি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার অবস্থা ভয়াবহ।

জানা গেছে, শেরপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৭৪১টি। এর মধ্যে বন্যাকবলিত হয়েছে ৩০১টি বিদ্যালয়। আর বন্ধ ঘোষণা করা হয়েছে ২৪২টি প্রাথমিক বিদ্যালয়। এদিকে, আশ্রয়কেন্দ্র হিসেবে ৫৯টি প্রাথমিক বিদ্যালয় ব্যবহার করা হচ্ছে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত থেকে টানা বর্ষণের ফলে শুক্রবার (৪ অক্টোবর) জেলায় বন্যার সৃষ্টি হয়েছে। ভেঙে গেছে বেশ কয়েকটি নদীর পাড়। পাহাড়ি ঢলে প্রায় দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় দেড় লাখ মানুষ। তাদের উদ্ধারে স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন এবং শেরপুরের বাইরের অনেকগুলো সংগঠন কাজ করছে। 

Advertisement

আরো জানা গেছে, বেশি বন্যাকবলিত হয়েছে নালিতাবাড়ী উপজেলা। ওই উপজেলার ১২ ইউনিয়ন প্লাবিত হয়েছে। উপজেলার ১২১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১৯টি বন্ধ রয়েছে।

শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, বন্যা পরিস্থিতি একটি প্রাকৃতিক দুর্যোগ। এখানে আমাদের কোনো হাত নেই। যেসব প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠেছে সেগুগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুলের ভেতরে পানি না উঠলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!