ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
পরিবেশ উপদেষ্টা

অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যার ঝুঁকি বাড়বে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১১, ৬ অক্টোবর ২০২৪
অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যার ঝুঁকি বাড়বে
ছবি- ডেইলি বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা না করা গেলে এবং অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যার ঝুঁকি আরো বাড়বে।

রোববার রাজধানীর মহাখালীর ব্রাক সেন্টারে এক অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উজান এবং ভাটির দেশকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার সমাধানের জন্য এই সরকার সার্বিকভাবে সর্বোচ্চ চেষ্টা করে যাবে।

Advertisement

তিনি বলেন, সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে বন্যা হচ্ছে। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনও একটি কারণ। অনেক বাঁধ পরিত্যক্ত অবস্থায় আছে।

দেশের সাম্প্রতিক বন্যার বিষয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, বেশিরভাগ খাল-বিল ভরাট করার কারণে নোয়াখালীতে সাস্প্রতিক বন্যার পর পানি নামতে পারছে না। বন্যা থেমে গেলেও পানি নামেনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!