[ দেশজুড়ে ]
জেনারেশন নেক্সট ফ্যাশন শ্রমিকদের মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
ঢাকার সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা শ্রমিকেরা। মঙ্গলবার আশুলিয়ার বাইপাইল মোড়ে নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কে এ বিক্ষোভ করেন শ্রমিকেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, জেনারেশন নেক্সট ফ্যাশনের শ্রমিকরা বন্ধ ফ্যাক্টরি খুলে দেওয়া এবং বকেয়া বেতনের দাবিতে বাইপাইল মোড়ে অবস্থান শুরু করে। ফলে নবীনগর-চন্দ্রা মহাসড়কসহ বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর কর্নেল মহিউদ্দিন, ফ্যাক্টরির ডিএমডি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ওবায়দুর রহমান, কলকারখানা অধিদফতরের ইন্সপেক্টর মো. আনিস ফেরদৌস এবং বিজিএমইএ এর প্রতিনিধি বাইপাইল মোড়ে এসে বিষয়টি সমাধানের ব্যাপারে শ্রমিকদের সঙ্গে কথা বলছেন।
গত ১৪ সেপ্টেম্বর থেকে ফ্যাক্টরিটি বন্ধ রয়েছে। ঘটনাস্থলে সেনা, বিজিবি ও শিল্প পুলিশ উপস্থিতি রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঢাকা
লিংক সফলভাবে কপি হয়েছে!