[ দেশজুড়ে ]
ছয় বিদেশিসহ তাবলিগ জামাতের ময়মনসিংহে অবস্থান
ছবি: ডেইলি বাংলাদেশ
চার জন বাংলাদেশি, একজন ইতালিয়ান, তিনজন আমেরিকান (বাংলাদেশি বংশোদ্ভুত) ও দুইজন ফিলিপাইনের নাগরিকসহ (জুবায়ের পন্হী) একটি তাবলীগ জামাত দল ময়মনসিংহে অবস্থান করছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় তাবলীগ জামাত বাংলাদেশ (জুবায়ের পন্হী)-এর সাথী আবু বক্কর (২৫)-এর জিম্মায় ছয় জন বিদেশি (ইতালি, ইউএসএ, ফিলিপাইন) এবং চার জন বাংলাদেশি নাগরিকসহ মোট দশ জনের একটি তাবলীগ জামাত দল ঢাকার কাকরাইল মসজিদ থেকে ময়মনসিংহ জেলায় আসেন এবং বর্তমানে ময়মনসিংহের মিন্টু কলেজ জামে মসজিদে অবস্থান করছে।
বিদেশি নাগরিকদের পরিচিতি:
(১) ইতালিয়ান বাঙালি শাকিল আনোয়ার (২৫), আমেরিকান বাঙালি শাখাওয়াত হোসাইন (৪৫), রেদোয়ান হৃদয় (২৬), রিফাত মোল্লা (২১), ফিলিপাইনের নাগরিক আবদুল মালিক (৩০) ও আবদুল রহমান (৩০)।
.png)
জানা গেছে, এ জামাতটি আগামী ৪ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ জেলায় অবস্থান করে জেলাধীন বিভিন্ন এলাকার মসজিদ-মাদরাসা ও পাড়া-মহল্লায় দীনি-দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!