ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফের সড়কে বেক্সিমকোর শ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩, ২৫ নভেম্বর ২০২৪
ফের সড়কে বেক্সিমকোর শ্রমিকরা
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় লেন অবরোধ করেন তারা।

জানা যায়, বারবার বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দেননি মালিকপক্ষ। ফলে বাধ্য হয়ে সকাল ৮টার দিকে কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় লেন অবরোধ করেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান  চলাচল। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!