[ দেশজুড়ে ]
পুলিশকে গুলি করে পালালো আসামি
পাংশা মডেল থানা। ফাইল ছবি
রাজবাড়ীর পাংশার পাট্টায় পুলিশকে লক্ষ্য করে গুলি করে পালিয়েছেন সজীব নামে এক আসামি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে পাংশার পাট্টার বিলপাড়া এলাকায় ঘটে এ ঘটনা।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন।
পুলিশ জানায়, মোটরসাইকেলে পাট্টার বিলপাড়ায় একটি মারামারি মামলার আসামি ধরতে যান পাংশা থানার এসআই শাহরিয়ারসহ তিন পুলিশ অফিসার। এ সময় ওই মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি সজীবকে একটি মুদি দোকানের সামনে থেকে ধরতে গেলে তিনি দৌড়ে পালিয়ে যান। পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
.png)
ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!