[ দেশজুড়ে ]
রাজনগরে চা বাগান দেখতে এলেন ভিয়েতনামের রাষ্ট্রদূত
ছবি: ডেইলি বাংলাদেশ
প্যারাগন গ্রুপের চেয়ারম্যান মশিউর রহমানের আমন্ত্রণে মৌলভীবাজারের রাজনগরে চা বাগান দেখতে এসেছেন ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের মান্যবর রাষ্ট্রদূত H.E মি. নগুয়েন মান কুওং।
বুধবার দুপুরে ঢাকা থেকে গাড়িযোগে রাজনগর উপজেলার হাজীনগর চা বাগানে আসেন তিনি। পরে ওই চা বাগান পরিদর্শন করেন।
জানা গেছে, পরিদর্শন শেষে মি. নগুয়েন মান কুওং হাজিনগর চা বাগান বাংলোতে আগমন করেন। সেখানেই আজ রাত্রিযাপন করবেন তিনি। এছাড়া আগামীকাল সিলেট চেম্বার অব কমার্সের সঙ্গে মতবিনিময় সভার উদ্দেশ্যে মৌলভীবাজার প্রত্যাবর্তন করবেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মৌলভীবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!