মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে পাবলিক হলের সামনে জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপন এবং জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন নুরু গ্রুপের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়।
ঘটনাস্থলের পাশেই নেত্রকোণা সদর সার্কেল অফিসের পুলিশের একটি টিম প্রথম দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করেন। পরবর্তীতে নেত্রকোণা মডেল থানার পু্লিশের সহযোগীতায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক এবং ঘটনাস্থলে নেত্রকোণা মডেল থানার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। হাতাহাতি ঘটনায় উভয় পক্ষের ৩-৪ জন আহত হয়েছেন।
.png)