[ দেশজুড়ে ]
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক
ফাইল ছবি।
বৈরী আবহাওয়ার কারণে আধা ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় বেশ ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বিআইডব্লিউটিসি জানায়, বেলা ১১টার দিকে ঝড়ো বাতাসসহ হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। ফলে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে বৃষ্টি কমে গেলে বেলা ১১টা ৫০ মিনিটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এ সময় বৃষ্টিতে ঘাটে আটকা পড়া যাত্রীরা জানায়, ঈদ করার জন্য পরিবার নিয়ে বাড়ি ফিরছি। পাটুরিয়া ঘাটে আসার পরে বৃষ্টি শুরু হয়। এ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়।
.png)
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম মো. সালাম হোসেন জানান, ঝড়ো বাতাসসহ বৃষ্টিপাত থাকায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বৃষ্টি থেমে গেলে প্রায় ৩০ মিনিট পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ডেইলি-বাংলাদেশ/SA
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!