[ দেশজুড়ে ]
পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই একটি ট্রাক সড়কের নিচে উল্টে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন।
রোববার (২১ জুন) সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক আনিস ফরিদপুর জেলার বাসিন্দা এবং হেলপার রতন কুষ্টিয়ার মিনাপাড়া এলাকার বাসিন্দা।
.png)
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলি জানান, সোনা মসজিদ থেকে পাথরবোঝাই করে ট্রাকটি খুলনা যাচ্ছিল। সকালে কুষ্টিয়া বাইপাস রোড এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নিচু জায়গায় উল্টে পড়ে। সঙ্গে সঙ্গে ট্রাকটিতে আগুন ধরে যায়। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও ট্রাকচালক আনিসের মরদেহ উদ্ধার করে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!