দিন-রাত মিলের চিমনি থেকে বের হওয়া ধোঁয়া ও উড়ন্ত ছাই আশপাশের বাড়িঘর, গাছপালা ও ফসলি জমিতে ছড়িয়ে পড়ছে। পাশাপাশি বটতৈল পোড়াদহ আলমডাঙ্গা আঞ্চলিক সড়কে যাতায়াতকারীদের উড়ন্ত ছাই চোখে মুখে ঢুকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে প্রতিনিয়ত।
স্থানীয়দের অভিযোগ, ধোঁয়া ও ছাইয়ের কারণে শ্বাসকষ্ট, কাশি ও চোখ জ্বালাপোড়াসহ নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
.png)
এছাড়া ঘরের আসবাবপত্র ও কাপড়চোপড়েও ছাই জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রতিনিয়ত খাবারের সঙ্গে বাড়তি খাবার যোগ হচ্ছে ছাই! এই সব অটো রাইস মিল মালিকেরা প্রভাবশালী হওয়ায় পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দিয়েও কোন প্রতিকার মিলছে না!
এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।