রোববার মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামে মধুমতি নদীর পানিতে ডুবে যাওয়া ইয়াসিন মোল্লা (৯) নামে এক ছাত্রের লাশ বলে জানা গেছে।
মাগুরা ফায়ার সার্ভিসের সাব অফিসার জামাল উদ্দিন জানান, গত রোববার বিকেলে মধুমতি নদীর পাড়ে চাচার সঙ্গে পাট জাগ দেওয়ার কাজে সহযোগিতা করার সময় পা পিছলে নদীতে পড়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে এলাকাবাসীর খবরে মধুমতি নদীর বাগবাড়িয়া এলাকা থেকে মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির লাশ উদ্ধার করে।
.png)
ইয়াসিন মোল্লা মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামের শহর আলী মোল্লার পুত্র এবং কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ইয়াসিন আলী মোল্লার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।