র্যাব-৭ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৭-এর একটি আভিযানিক দল ওই ভবনে অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়।
র্যাব-৭-এর মেজর জালিস মাহমুদ খান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
.png)
তিনি বলেন, এসব সিগারেট অবৈধভাবে আমদানি ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।