রোববার সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এ প্রকল্পের উদ্বোধন করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগী ও তাঁদের স্বজনদের নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিনের। সেই সংকট নিরসনে প্রতিদিন ১০ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহের এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের নিরাপদ পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
.png)
রোগীর স্বজনরা বলেন, অসুস্থ মানুষকে নিয়ে হাসপাতালে অবস্থানের সময় খাবার ও চিকিৎসার পাশাপাশি নিরাপদ পানির নিশ্চয়তাও অত্যন্ত জরুরি। এ উদ্যোগে রোগী ও স্বজনদের দুর্ভোগ অনেকটাই কমবে।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, এর আগে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান হাসপাতালের জন্য হুইলচেয়ার বিতরণ, ভেঙে যাওয়া টাইলস সংস্কার, ফ্যান ও বৈদ্যুতিক জেনারেটরের ব্যবস্থা করতে সহযোগিতা করেছেন। এবার তাঁর উদ্যোগে হাসপাতালে যুক্ত হলো প্রতিদিন ১০ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা।
হাসপাতালে বিশুদ্ধ পানির এই ব্যবস্থা রোগী ও স্বজনদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।