ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:১১, ৭ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
ফাইল ছবি

কাপ্তাই হ্রদে পানির উচ্চতা কমে আসায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেয়া হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টায় গেটগুলো বন্ধ করা হয়। এ সময় হ্রদে পানির উচ্চতা ছিল ১০৪. ৯৮ ফুট মিন সি লেভেল (এমএসএল)।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে হ্রদের পানির সমতলে দ্রুত বাড়তে থাকায় গত ২৯ আগস্ট রাতে স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছিল। পরবর্তীতে পানির চাপ বাড়ায় গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়িয়ে সর্বোচ্চ ৩ ফুট পর্যন্ত করা হয়, যার ফলে স্পিলওয়ে দিয়ে বিপুল পরিমাণ পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে।

Advertisement

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এবং পানির উচ্চতা কমায় বর্তমানে স্পিলওয়ে দিয়ে অতিরিক্ত পানি নিষ্কাশন বন্ধ করা হয়েছে। তবে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু থাকায় টারবাইনের মাধ্যমে নিয়মিতভাবে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নদীতে নিষ্কাশিত হচ্ছে।

তিনি আরও বলেন, হ্রদের পানি বৃদ্ধি ও আবহাওয়ার ওপর ভিত্তি করে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী পুনরায় জলকপাট খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এস এস
লিংক সফলভাবে কপি হয়েছে!