ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জনকল্যাণে কাজ করে মধ্যপাড়াকে আদর্শ ইউনিয়ন করতে চান মিয়া ইলিয়াস

আদর্শ ইউনিয়ন করতে চান মিয়া ইলিয়াস
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২১, ১২ সেপ্টেম্বর ২০২৬
জনকল্যাণে কাজ করে মধ্যপাড়াকে আদর্শ ইউনিয়ন করতে চান মিয়া ইলিয়াস
মধ্যপাড়াকে আদর্শ ইউনিয়ন করতে চান মিয়া ইলিয়াস

শিক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নারীদের নিরাপত্তা, বেকারত্ব দূরীকরণসহ জনকল্যাণমূলক নানা উদ্যোগের মাধ্যমে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৯ নম্বর মধ্যপাড়া ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও রোল মডেল ইউনিয়নে পরিণত করতে চান চেয়ারম্যান প্রার্থী মিয়া ইলিয়াস আহমেদ। এ জন্য তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন।

মিয়া ইলিয়াস আহমেদ গাজীপুর জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করাই তার অন্যতম প্রধান লক্ষ্য।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত ও ধর্মীয় ভেদাভেদ ভুলে ইউনিয়নের সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। প্রতিটি মানুষের অধিকার, নিরাপত্তা ও কল্যাণকে সমান গুরুত্ব দিয়ে একটি সম্প্রীতিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় রয়েছে তার।
তিনি বলেন, মধ্যপাড়া ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নারীদের নিরাপত্তা, বেকারত্ব দূরীকরণ, শিশুদের শিক্ষা ও বিনোদনের সুযোগ বাড়ানো এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্ব দিতে চান তিনি।
মিয়া ইলিয়াস আহমেদের ভাষ্য, নিজ ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন করাই তার দীর্ঘদিনের ইচ্ছা। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে মধ্যপাড়া ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।
তিনি আরও জানান, ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে তিনি ইতোমধ্যে উৎসাহ ও সমর্থন পাচ্ছেন। তাদের আগ্রহ ও প্রত্যাশার কারণেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নির্বাচনে জনগণের ভোট ও সমর্থন প্রত্যাশা করে মিয়া ইলিয়াস আহমেদ বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে তাদের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত, নিরাপদ, সম্প্রীতিপূর্ণ ও জনকল্যাণমুখী মধ্যপাড়া ইউনিয়ন গড়ে তোলাই তার মূল লক্ষ্য।

Advertisement

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!