ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চতুর্থবারের মতো শাহজালাল দরগাহের দানবাক্সের টাকা গণনা শনিবার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
চতুর্থবারের মতো শাহজালাল দরগাহের দানবাক্সের টাকা গণনা শনিবার
ফাইল ছবি

সিলেটের ৭০০ বছরের প্রাচীন ঐতিহ্য ও ভক্তদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু হযরত শাহজালাল (রহ.)-এর মাজার। শতাব্দীর পর শতাব্দী ধরে অলিখিত নিয়মে মাজারের দানবাক্স ও ঐতিহাসিক ডেগে জমা হওয়া অর্থ ব্যবস্থাপনায় কোনো প্রকাশ্য হিসাবের প্রচলন ছিল না। তবে এই আর্থিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চলতি বছরে উদ্যোগ নেয় সিলেট জেলা প্রশাসন। সেই ধারাবাহিকতায় আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় ৪র্থ বারের মতো শাহজালাল দরগাহের দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনা করা হবে। খবরটি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা।

মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা আনতে গত ১২ জুন তৎকালীন সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম প্রথম প্রশাসনিক পদক্ষেপ নেন। এর পরিক্রমায় ১৮ জুন মাজার প্রাঙ্গণে চারটি নতুন স্বচ্ছ দানবাক্স স্থাপন করা হয় এবং এতদিন ব্যবহৃত তিনটি ঐতিহাসিক দানের ডেগ ও পুরোনো সিন্দুকগুলো সিলগালা করে প্রশাসনের নজরদারিতে আনা হয়। দানবাক্স সিলগালার এই নজিরবিহীন ঘটনাটি নিয়ে সে সময় সারা দেশে ব্যাপক আলোচনা ও আলোচনার সৃষ্টি হয়।

Advertisement

পরবর্তীতে প্রশাসনিক নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে গত ২২ জুন মাজারের ৭০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সিলগালা করা ডেগ ও পুরোনো দানবাক্সগুলো খুলে প্রকাশ্য গণনার আয়োজন করা হয়। প্রথম দিনের গণনায় ১৭ লাখ ১৯৬৫৪৯ টাকা পাওয়া যায়, যা সঙ্গে সঙ্গে সোনালী ব্যাংকে মাজারের নামে খোলা নতুন অ্যাকাউন্টে জমা করা হয়। এরপর প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও জোরদার করে গত ১১ জুলাই ২য় বারের মতো গণনা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ গত ১৫ আগস্ট ৩য় দফায় দানবাক্স ও মানতের ডেগ খোলা হলে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকাসহ দেশি-বিদেশি মুদ্রা এবং স্বর্ণ-রৌপ্যের অলঙ্কার পাওয়া যায়। এ পর্যন্ত তিন দফায় প্রাপ্ত মোট নগদ ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭ায় টাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকা ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে। আগামী শনিবার ৪র্থ বারের মতো সিন্দুক ও দানবাক্স উন্মুক্ত করে গণনা চালানের মাধ্যমে দরগাহের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতার ধারা বজায় থাকবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

ডেইলি-বাংলাদেশ/সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!