ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লোহাগড়ায় আগুনে পুড়ল দিনমজুরের বসতঘর, ক্ষতি ৫ লাখ টাকা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ১৯ অক্টোবর ২০২৬
লোহাগড়ায় আগুনে পুড়ল দিনমজুরের বসতঘর, ক্ষতি ৫ লাখ টাকা
ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় অগ্নিকাণ্ডে রাজু মোল্যা নামে এক দিনমজুরের বসতঘর পুড়ে গেছে। ঘরের আসবাবপত্র, নগদ টাকা, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ১১ নম্বর ইতনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাংখারচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ রাজু মোল্যার বসতঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য ও স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার উদ্যোগ নেন। তবে তারা পৌঁছানোর আগেই টিন ও কাঠ দিয়ে তৈরি ঘরটি আসবাবপত্রসহ পুড়ে যায়।

ভুক্তভোগী রাজু মোল্যা বলেন, আগুনে তার নগদ টাকা, চাল-ডাল, আসবাবপত্র, ছেলেমেয়েদের পোশাক ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। সব হারিয়ে এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে থাকা ছাড়া উপায় নেই।

লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সোহাগুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘর ও আসবাবপত্র পুড়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!