সোমবার সকাল পৌনে ৭টায় ঢাকা-নড়াইল মহাসড়কের নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতাল ও ঢাকায় নেয়া হয়েছে।
নিহত পিকআপচালক দয়াল দাস যশোরের কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামের বাসিন্দা।
.png)
তুলারামপুর হাইওয়ে থানার ওসি মো. জাফর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, হাওয়াইখালী ব্রিজের উপর ঢাকাগামী একটি ট্রাকের চাকা নষ্ট হয়ে গেলে রাস্তার ডানদিকে দাঁড়ানোর চেষ্টা করে। এ সময় বিপরীত দিক দিয়ে আসা দ্রুতগামী একটি পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপচালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত চারজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি আরো বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে।