নিহত মো. ইমদাদুল মোল্যা বুড়িখালী গ্রামের জামাল মোল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে মো. ইমদাদুল মোল্যা চৌগাছা বাজারে নিজের মুদি দোকান থেকে বের হয়ে নিজ বাড়ি বুড়িখালির দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
.png)
তুলারামপুর হাইওয়ে থানার ওসি জাফর আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।