ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছেলের লাঠির আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা 

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৩, ৩১ ডিসেম্বর ২০২৪
ছেলের লাঠির আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা 
বাঘারপাড়া থানা। ফাইল ফটো

যশোরের বাঘারপাড়ায় ছেলের লাঠির আঘাতে ইখলাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার বুধোপুর গ্রামে ঘটনাটি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

বাঘারপাড়া থানার  ওসি আব্দুল আলিম জানান, সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে বাবা ইখলাসের সঙ্গে ছেলে তারেক মোল্লার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারেক বাঁশ দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এ সময় পরিবারের সদস্যরা ইখলাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইখলাসের। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!