ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকার পথে যশোরের ৩০০ নেতাকর্মী

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ৩০ ডিসেম্বর ২০২৪
ঢাকার পথে যশোরের ৩০০ নেতাকর্মী
ছবি: সংগৃহীত

রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে ৩১ ডিসেম্বর (মঙ্গলবার)  জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনুষ্ঠানে যোগ দিচ্ছেন যশোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মী।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টার দিকে যশোর শহরস্থ কোর্ট মোড় থেকে ৬টি বাসযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঢাকায় গমন করবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খান ও সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তির নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বিপ্লবী সরকার গঠন উপলক্ষে কেন্দ্রী শহিদ মিনারের সমাবেশে যোগ দেবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!