ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার। ফাইল ফটো
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার এক আসামি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত রাজা বালী ফুলবাড়িয়া উপজেলার নেকবর আলীর সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামি বন্দী রাজা বালী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!