[ দেশজুড়ে ]
লোহাগড়ায় ১৪৮ পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ
নড়াইলের লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ ও অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দ পাওয়া ১৭৭টি শাড়ি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৪৮টি পূজামণ্ডপে ট্যাগ অফিসারদের মাধ্যমে এসব শাড়ি বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান বলেন, পূজার প্রাক্কালে প্রধানমন্ত্রীর পাঠানো এই উপহার সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দেবে। এবারের পূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান বলেন, উপজেলার ১৪৮টি পূজামণ্ডপে প্রতিটিতে ৬০০ কেজি করে চাল ও একটি করে শাড়ি বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১২টি ইউনিয়নে ১০৭টি এবং পৌরসভা এলাকায় ৪১টি পূজামণ্ডপ রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!