ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চরফ্যাশন সরকারি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ২৭ অক্টোবর ২০২৬
চরফ্যাশন সরকারি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ
চরফ্যাশন সরকারি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ। ছবি: ডেইলি বাংলাদেশ

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভোলার চরফ্যাশন সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রদল। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।

চরফ্যাশন কলেজ ছাত্রদল নেতা শাহাদাত হোসেন সাইমুনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিয়াজীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

শাহাদাত হোসেন সাইমুন বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণের আহ্বানে সাড়া দিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশ আমাদের সবার। পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। বৃক্ষরোপণকে শুধু এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে সুযোগ পেলেই এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করা হবে, ইনশাআল্লাহ।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!