ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

লোহাগড়ায় আবু বক্কার স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ২৭ নভেম্বর ২০২৬
লোহাগড়ায় আবু বক্কার স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন
লোহাগড়ায় আবু বক্কার স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু।

নড়াইলের লোহাগড়ায় আড়পাড়া সবুজ সংঘের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে আবু বক্কার স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে। 

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩ টায় আড়পাড়া গ্রামবাসীর আয়োজনে আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়। 

খেলাকে ঘিরে আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছিল হাজারো দর্শকের উপচে ভীড়। মাঠজুড়ে ফুটবলারদের দারুন লড়াই আর মাঠের চারিপাশজুড়ে দর্শকদের উচ্ছ্বাসে জমে ওঠে পুরো আয়োজন। 

আড়পাড়া গ্রামবাসীর আয়োজনে কবুতর ও বেলুন উড়িয়ে এ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু।

এসময় লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম, আবু বক্কার স্মৃতি  ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক আড়পাড়া গ্রামের কৃতি সন্তান মো. তমিজউদদীন শাওন, নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. মোস্তাক আহমেদ নাইচ, জয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোল্যা মোশাররফ হোসেন কামরুল, মো. মাহামুদুল হাসান কচি, বিএনপি নেতা খন্দকার সাহেব আলী, নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম কালু, শালনগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. আনিচুর রহমান ধলু, নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য কাজী সাহিদুর রহমান একলিম, লোহাগড়া উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্যা, উপজেলা কৃষকদলের সদস্য মো. মকবুল হোসেনসহ ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন দলের সমর্থকেরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।

উদ্ধোধনী ম্যাচে মুখোমুখি হয় ঝিনাইদহ বন্ধু মহল ফুটবল একাদশ বনাম লোহাগড়া কে.এস.সি ফুটবল একাদশ। খেলার শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠজুড়ে। তবে খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে সমাপ্ত হয়। পরে ট্রাইব্রেকার খেলা অনুষ্ঠিত হয়। ট্রাইব্রেকারে লোহাগড়া কে.এস.সি ফুটবল একাদশ ৫-৪ গোলে ঝিনাইদহ বন্ধু মহল ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। 

খেলা পরিচালনা করেন কাজী ইমরুজ,  হাসন ও সত্যজিৎ।খেলায় ধারা ভাষ্যকর ছিলেন মাগুরার মাশরাফি শিকদার। 

আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দুরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ৮ দলের অংশগ্রহণে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য-এমনটাই আশা করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

টুর্নামেন্টের পরবর্তী খেলায় আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) দত্তপাড়া ফুটবল একাদশ বনাম লাহুড়িয়া ফুটবল  একাদশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

ডেইলি-বাংলাদেশ/লোহাগড়া/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!