ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২২, ৭ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবিঃ ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে  শনিবার  সকালে জেলা প্রশাসনের উদ্যোগে  সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে দিয়ে গেছেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এ কারণে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীও তাঁকে ভালোবাসত বলে মন্তব্য করেন । তবে জামায়াতে ইসলামী স্বাধীনতায় বিশ্বাস করত না বলেও বক্তব্যে উল্লেখ করেন মন্ত্রী।


আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


দিবসটি উপলক্ষে সকালে শহরের ইবি রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করা হয় । বিকেলে বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!