ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

একদিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড, ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৯, ৩০ জুলাই ২০২৩
একদিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড, ৮ জনের মৃত্যু
ফাইল ফটো

দেশে একদিনে রেকর্ড সংখ্যক ডেঙ্গু (২ হাজার ৭৩১ জন) রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরের মধ্যে যা সর্বোচ্চ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এ বছরের মধ্যে রেকর্ড সংখ্যক ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ১ হাজার ১৮৪ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৪৭ জন। এর আগে, ২৬ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই হাজার ৬৫৩ জন হাসপাতালে ভর্তি হন, যা এতদিন সর্বোচ্চ ছিল।

Advertisement

এতে আরো বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৪১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫ হাজার ১৪৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ২৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৪৯ হাজার ১৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৮ হাজার ৩২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২১ হাজার ১০৬ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৪৭৩ জন। ঢাকায় ২২ হাজার ৬৯৩ এবং ঢাকার বাইরে ১৬ হাজার ৭৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৪৭ জনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!