এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে দুই হাজার ৮৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৯ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২৫৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে দুই লাখ ছয় হাজার ২৮৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
এতে বলা হয়, রাজধানীর দুই সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ৮৩ হাজার ৮৫১ জন এবং ঢাকা মহানগরীর বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন এক লাখ ২২ হাজার ৪৩৭ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৩৫৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ১২০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ছয় হাজার ২৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৯৫ হাজার ৯২৫ জন। এর মাঝে ঢাকায় ৮০ হাজার ৮৩ এবং ঢাকার বাইরে এক লাখ ১৫ হাজার ৮৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।