ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ডেঙ্গুতে ১৫ মৃত্যু, হাসপাতালে ২১০৩
দেশে ফের বেড়েছে ডেঙ্গু সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫ জনের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০৩ জন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৪০৮ জনে। আর মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৯ হাজার ৯০৪ জন।
রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্ত ২ হাজার ১০৩ জনের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৩ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৬৭০ জন।
এতে আরো বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ৭০৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৮১৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৮৮৯ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৭৯ হাজার ৯০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ১ হাজার ১৫০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৭৫৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৭১ হাজার ৭৯২ জন। এর মধ্যে ঢাকায় ৯৮ হাজার ৫০০ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৭৩ হাজার ২৯২ জন সুস্থ হয়েছেন।