[ ডেঙ্গু ]
ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ১৩৩৭
ডেঙ্গুর প্রতীকী ছবি: ডেইলি বাংলাদেশ
দেশে একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩৭ জন।
রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার (১০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সারাদেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৩৩৭ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৫ জনের।
.png)
এ নিয়ে চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৫৫ জন। আর মোট আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৩৯৩ জন।
২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!